রাজধানীর বাজারেগুলোতে নিত্যাণ্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ পরিবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে
চাল, ডিম, মুরগি, প্রসাধনীর দাম কারসাজি করে বাড়ানোর অভিযোগে প্রতিযোগিতা কমিশনের মামলার পর দিনও রাজধানীর বাজার ছিল চড়া। কাঁচা-বাজারসহ নিত্যপণ্যের বাজারে কেনাকাট করতে গিয়ে বেশি খরচ করতে হচ্ছে ভোক্তাদের। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় দাম বেড়েছে চাল, ডিম, মুরগির মাংসের। মূলত এ তিনটি পণ্যের দাম বাড়ানোর পেছনেই কারসাজির প্রমাণ পেয়ে মামলা করেছে প্রতিযোগিতা কমিশন। বৃহস্পতিবার মামলার পর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুনানির জন্য ডাকা হয়েছে কোম্পানিগুলোকে। প্রতিযোগিতা কমিশন চালের বাজারে সংকট সৃষ্টির অভিযোগ এনেছে রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রশিদ ও নওগাঁর বেলকন গ্রুপের বেলকন প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী বেলাল হোসেনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, মোটা-সরু সব চালের দামই বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। ২ টাকা বেড়ে মোটা স্বর্ণা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায় ও বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। চিকন চালের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট ও নাজিরশাইল মানভেদে বিক্রি ...