তুমি_আমার_ভালোবাসা (পর্ব_২৪ (অন্তিম পর্ব)
বিয়ের এক সপ্তাহ্ পাড় হয়ে গিয়েছে। সব মেহমানের আসা যাওয়াও শেষ। তাই ফাহাদ সিদ্ধান্ত নিয়েছে কোথাও একটু ঘুরতে যাওয়া উচিৎ। হানিমুনের জন্য জায়গা ঠিক করেছে ব্যাংকক। কিন্তু আপাতত এখন ঘুরতে যাবে কক্সবাজার। সাথে যাবে পৃথা আর ওর হাজবেন্ড আকাশ। সব গোছগাছ করাও শেষ। রাতের বাসে রওনা দিবে। ফাহাদ রুমে বসে পাব্জি খেলছিল। প্রিয়া শ্বাশুরীর সাথে টুকটাক গল্প করে রুমে আসে। ফাহাদের সেদিকে দৃষ্টি নেই। গেমস খেলায় ব্যস্ত। প্রিয়া গিয়ে ফাহাদের সামনে বসলো তবুও কোনো ভাবান্তর নেই। প্রিয়া বিড়বিড় করে বলে, "অদ্ভুত! বিরক্তিকর! কি আছে এই গেমের মধ্যে যে বউয়ের দিকেও খেয়াল নেই। ধুর!" প্রিয়া উঠে দরজা পর্যন্ত আসতেই ফাহাদ প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে প্রিয়া। "ছাড়ো! ছাড়ো বলছি। তুমি তোমার গেমস নিয়েই থাকো।" "আরে রাগ করছো কেন? তুমি যখন রুমে প্রবেশ করেছো তখনই আমি পাব্জি থেকে বেড়িয়ে গিয়েছি।" "তাহলে ফোন নিয়ে কি করছিলে?" "দেখবে?" "হু।" "দাঁড়াও।" ফাহাদ ফোন বের করে একটা ভিডিও অন করে। যেখানে প্রিয়া বিড়বিড় করে একাই কথা বলছে। ভিডিও টা দেখ...